০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার শ্রীপুরে শান্তি শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন

তৌহিদ মাগুরা।
  • প্রকাশ : ১০:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 9

তৌহিদ,মাগুরা

“জাগো জাগো জাগো গড়বো সোনার দেশ সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে গুরুত্ব দিয়ে মাগুরা জেলার শ্রীপুরের চন্ডিখালী গ্রামে সামাজিক দ্বন্দ্ব নিরসনে গ্রাম্য শান্তি-শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টির গঠন করা হয়েছে। রবিবার গভীর রাত ১ টায় শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের চন্ডীখালী গ্রামে মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভিলেজ ডিফেন্স পার্টির শুভ উদ্বোধন করেন।

গয়েশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে চন্ডিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলি আহমেদ, মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার থান্ডার খাইরুল ইসলাম, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা,মোহাম্মদ আলমগীর হোসেন, শ্রীপুর থানার ওসি ওলি মিয়া, ভিলেজ ডিফেন্স পার্টির সভাপতি আখেরুজ্জামান, গ্রাম্য মাতবর সিরাজুল ইসলাম, সনৎ কুমার বিশ্বাস ও ইদ্রিস আলী প্রমূখ।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, বর্তমান সরকার গ্রামীণ জনপদকে সমুন্নত রাখতে আইন-শৃঙ্খলা রক্ষায় নানা মুখী পদক্ষেপ গ্রহণ করছে। সরকার গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি গ্রামের সামাজিক দলাদলি নিরসনে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। এজন্য প্রতিটি গ্রামে ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করা হবে। চুরি, ডাকাতি, দস্যুতা, সামাজিক সহিংসতা, মাদক জুয়া প্রতিরোধে কাজ করবে এ ভিলেজ ডিফেন্স পার্টি। গ্রামের মানুষের সার্বিক নিরাপত্তা জান মাল রক্ষায় পাশে থাকবে ভিলেজ ডিফেন্স পার্টি। আমরা সামাজিক হানাহানি দ্বন্দ নিরসন চাই । একটি উন্নত বাংলাদেশ গড়তে মানুষের মধ্যে সহযোগিতা পূর্ণ মনোভাব একান্ত প্রয়োজন।

শ্রীপুরের চন্ডিখালী গ্রামে ভিলেজ ডিফেন্স পার্টি গঠন করা হলো। ডিফেন্স পার্টি গ্রামে পাঁচটি গ্রুপে ভাগ হয়ে কাজ করবে। আপনারা পুলিশকে সহযোগিতা করুন। আইন নিজের হাতে তুলে নেবেন না। দ্বন্দ্ব সংঘাত ভুলে গ্রামের মানুষকে সহযোগিতা করুন। সবশেষে ভিলেজ ডিফেন্স পার্টির পাঁচটি গ্রুপের সদস্যদের মাঝে বাঁশি, বাশের লাঠি ও গামছা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

মাগুরার শ্রীপুরে শান্তি শৃঙ্খলা রক্ষায় ভিলেজ ডিফেন্স পার্টি গঠন

প্রকাশ : ১০:১৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬