১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলপুরে দূদর্ষ দোকান চুরি
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ১০:২৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
- / 15
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার শেরপুর রোডে মেসার্স আজহার ইলেকট্রনিকস দোকানে চুরির ঘটনা ঘটেছে। আজ সোমবার ১০ই আগস্ট আনুমানিক ভোর ৫টার দিকে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়। দোকান মালিকের দাবি দোকানে আরো অনেক কিছু মালামাল থাকা সত্বেও চোর চক্র প্রায় ৭ লাখ টাকার মূল্যের মালামাল নিয়ে গেছে।
ঘটনার সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও মালিক জানান। এই ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে দোকান মালিক জানিয়েছেন। চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্দ্যেগ দেখা দিয়েছে। চোর শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধার কল্পে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দোকান মালিক।




















