১১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জাজিরায় বোমা বিস্ফোরনে বৃদ্ধ নিহত

পারভেজ চৌকিদার জাজিরা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশ : ১০:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 12

পারভেজ চৌকিদার জাজিরা উপজেলা প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের চরধুপুরিয়া কাচারিকান্দি এলাকায় বোমার আঘাতে আঃ মান্নান সরদার নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১০ আগষ্ট ২০২৬ সন্ধ্যা ৭টায় চরধুপুরিয়া কাচারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বোমার বিস্ফোরণে আঃ মান্নান সরদার গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাজিরা উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এ নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে বোমা হামলার ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

জাজিরায় বোমা বিস্ফোরনে বৃদ্ধ নিহত

প্রকাশ : ১০:২৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬