০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

প্রি-পেইড মিটার বাতিলসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কৃষ্ণ কুমার কুন্ডু, নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশ : ১০:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • / 14

কৃষ্ণ কুমার কুন্ডু, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ। মঙ্গলবার (১১ আগস্ট) সংগঠনটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা প্রি-পেইড মিটার বন্ধ, শ্রমজীবী মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ কমানোসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।

বক্তারা বলেন, প্রি-পেইড মিটার ব্যবহারের ফলে সাধারণ গ্রাহক ও শ্রমজীবী মানুষ নানা ধরনের ভোগান্তির মুখে পড়ছেন। মিটার রিচার্জ, ব্যালেন্স শেষ হয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং বিভিন্ন কারিগরি জটিলতায় গ্রাহকদের দুর্ভোগ বাড়ছে। তাই সাধারণ মানুষের স্বার্থে প্রি-পেইড মিটার ব্যবস্থা বন্ধ করে আগের পদ্ধতিতে বিদ্যুৎ বিল পরিশোধের ব্যবস্থা চালুর দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। দ্রুত প্রি-পেইড মিটার বন্ধের উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বিক্ষোভ মিছিলে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

প্রি-পেইড মিটার বাতিলসহ বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ : ১০:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬