০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বেনাপোল সীমান্ত থেকে ফেন্সিডিল সহ আটক-২
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৪:৫০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
- / 39
মোঃ নজরুল ইসলাম,শার্শা(যশোর)
যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২০০বোতল ফেন্সিডিল সহ চিত্ত ঘোষ (২২)ও শিমুল (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার(৫শে আগষ্ট)রাতে ১২ বড়আঁচড়া গ্রামের মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকৃত চিত্ত ঘোষ বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের মুচি পাড়া এলাকার শিবু ঘোষের ছেলে এবং একই গ্রামের আব্দুল মালেকের ছেলে শিমুল।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার সুবেদার লালমিয়া জানান, গোপন সংবাদে জানতে পারি মাদক পাচারকারীরা বিপুল পরিমাণ মাদকের চালান এনে বড়আঁচড়া সীমান্তে দক্ষিণপাড়া মসজিদের সামনে অপেক্ষা করছে।এমন সংবাদে নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের টহলদল সেখানে অভিযান চালিয়ে ২০০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয় ।
আটকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।





















