মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ সাফল্যে সংবর্ধনা
- প্রকাশ : ০২:০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 13
তৌহিদ, মাগুরা
মাগুরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়,মাগুরা”র এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফলাফলে শতভাগ সাফল্য উদযাপন ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১১ আগষ্ট দুপুরে মাগুরা জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাম হোসেন মো. ফরহাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অবস্ থান্ডার খায়রুল হাসান,জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সহীলুদ্দীন ও প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
প্রধান অতিথি মোল্লা আজাদ হোসেন বলেন,আমাদের পুলিশ লাইনস স্কুলটি জেলার অন্য স্কুলের চেয়ে একটু ব্যতিক্রম।আমাদের স্কুলে ছেলেমেয়েদের মোবাইল নিয়ে আসা নিষিদ্ধ এছাড়া শিক্ষকরাও ক্লাসে মোবাইল নিয়ে যাননা।এখানে সবাই একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে।এবছর মাগুরারা সকল স্কুলের মধ্যে আমাদের স্কুল সেরা হওয়ায় আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশাকরি আমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকবে।




















