বাগেরহাটের কচুয়ায় শিশু ধর্ষনের অভিযোগে মামলা
- প্রকাশ : ০৪:৪২:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / 37
বাগেরহাট প্রতিনিধি
মামলার বিবরনে জানাগেছে, সোমবার (০৩ আগষ্ট) সকাল ৮টার সময় তিনি গাছের কাজ করার জন্য হাজরাপাড়া গ্রামস্থ একটি স-মিলে যায়। বাড়িতে তার স্ত্রী, মা ও ছোট মেয়ে ছিলো। মেয়েটি বসত ঘরের ভিতর টেলিভিশন দেখতে ছিলো।
ওই আসামী বেলা ১১.১৫ টার সময় একটি মুদির দোকান থেকে বিস্কুট কিনে ওই শিশুটির বাড়িতে গিয়ে জানালা দিয়া বিস্কুটের প্যাকেট দেখাইয়া ছোট কন্যা শিশুটিকে ঘর থেকে বেলা ১১.৩৫ টার সময় আসামীর বাড়িতে নিয়া যায়। ওই সময়ে আসামীর বাড়িতে কোন লোক না থাকার সুযোগে বেলা ১২টার সময় ইয়াকুব হাজরা তার বসত ঘরের ভিতর ধর্ষনের চেষ্টা করে। মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা এসে ওই শিশু টিকে উদ্ধার করে।
স্থানীয় প্রবাবশালীরা এঘটনা ধামাচাপা দেয়ার চেষ্ঠা করে এবং ওই শিশুটিকে চিকিৎসার সুযোগ ও দেয়নি। পরের দিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় শিশুটির বাবা।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মনি শংকর পাইক বলেন, ঘটনার ১০ ঘন্টা পর সোমবার রাত ১১ টায় শিশুটির বাবা হাসপাতালে নিয়ে আসে। শিশুটির শরীওে বিভিন্ন জায়গায় ফোলা ও রক্তপাতের চিহ্ন রয়েছে। পরের দিন (মঙ্গলবার) তাকে অধিক পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
























