০৪:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবন ও শিল্পে চরম দুর্ভোগ

আখতারুজ্জামান সোহাগ, গাজীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশ : ০২:১৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 19

আখতারুজ্জামান সোহাগ, গাজীপুর জেলা প্রতিনিধি

তীব্র লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন গাজীপুরের বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, কোনো কোনো এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে মাত্র ৪–৫ ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে বাসাবাড়ির পাশাপাশি গাজীপুরের শিল্পকারখানা, ব্যবসাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় বাড়ছে জেনারেটর ও জ্বালানি ব্যয়। সময়মতো উৎপাদন ও সরবরাহ নিয়েও তৈরি হচ্ছে শঙ্কা।

জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট থাকলেও গাজীপুরের মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে এমন দীর্ঘস্থায়ী লোডশেডিং নিয়ে প্রশ্ন উঠেছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাটের সঠিক সময়সূচি ও পরিস্থিতি সম্পর্কে গ্রাহকদের যথেষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। তাদের প্রশ্ন, বিদ্যুৎ বিল পরিশোধে কোনো ছাড় না থাকলে সেবা প্রদানে এত অনিশ্চয়তা কেন?

গাজীপুরবাসী দ্রুত স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি দীর্ঘ লোডশেডিংয়ের কারণ ও সমাধানের বিষয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

গাজীপুরে ভয়াবহ লোডশেডিং, জনজীবন ও শিল্পে চরম দুর্ভোগ

প্রকাশ : ০২:১৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬