০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক যুব দিবসে নীলফামারীতে জামায়াতের যুব র‍্যালি

কৃষ্ণ কুমার কুন্ডু, নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশ : ০২:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 19

যুব সমাজকে দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কৃষ্ণ কুমার কুন্ডু, নীলফামারী প্রতিনিধি

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের নীলফামারী জেলা শাখার আয়োজনে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতিফ।

আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজকরা বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধিতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রেখে নৈতিকতা, শিক্ষা, দক্ষতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
র‍্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুন্দর, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে যুব সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ নির্মাণে তরুণদের মেধা, শ্রম ও নেতৃত্বের বিকল্প নেই। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের নীলফামারী জেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আন্তর্জাতিক যুব দিবসে নীলফামারীতে জামায়াতের যুব র‍্যালি

প্রকাশ : ০২:১৯:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬