নীলফামারী বিএনসিসির ডেঙ্গু সচেতনতা র্যালি ও পরিচ্ছন্নতা কর্মসূচি
- প্রকাশ : ০১:২১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 17
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ার আহ্বান
কৃষ্ণকুমার কুন্ডু, নীলফামারী প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) নীলফামারী সরকারি কলেজ প্লাটুনের উদ্যোগে সচেতনতামূলক র্যালি ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে নীলফামারী সরকারি কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে ক্যাম্পাসে বিভিন্ন ধরনের ঔষধি জাতের বৃক্ষরোপণ করা হয়। পরে বিএনসিসির সদস্যদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
র্যালি শেষে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম সিদ্দিকুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মো. গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক মনিরা জেসমিনসহ কলেজের শিক্ষক, বিএনসিসির সদস্য ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। এ জন্য শিক্ষার্থীসহ সমাজের প্রতিটি মানুষকে সচেতন হয়ে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।
বিএনসিসির এমন সচেতনতামূলক কার্যক্রম ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নীলফামারীতে বিএনসিসির ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মশার বংশবিস্তার রোধে নীলফামারীতে ডেঙ্গু সচেতনতামূলক র্যালি ও মশক নিধন অভিযান অনুষ্ঠিত হয়েছে।
নীলফামারী সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের আয়োজনে এবং ৩৪ বিএনসিসি ব্যাটালিয়ন, মহাস্থান রেজিমেন্ট, রাজশাহী ব্যবস্থাপনায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। র্যালিতে বিএনসিসির ক্যাডেটরা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন বার্তা সম্বলিত ব্যানার নিয়ে অংশ নেন। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয




















