১১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলপুরে রাস্তা যেনো মরণফাঁদ, দূর্ঘটনার আশংকা
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০২:৩২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / 16
মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কারাহা থেকে পাগলা নামা বাড়ি যাওয়ার রাস্তাটির একটি ব্রীজে বড় আকারের গর্ত সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন জনসাধারণের চলাচল, যানবাহন চলাচল এবং পথচারীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ বৃষ্টির গর্ত দিন দিন আরো বড় হচ্ছে। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলো না থাকায় গর্তটি দূর থেকে বোঝা কঠিন হয়ে পড়েছে।
ফলে যে কোনো সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটতে পারে। স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ব্রীজটির গর্ত দ্রুত মেরামত ও প্রয়োজনীয় সংস্কার কাজ করার দাবি জানিয়েছেন মাননীয় জাতীয় সংসদ সদস্য ময়মনসিংহ-২ এর নিকট এবং উপজেলা নির্বাহী অফিসারের নিকট। এলাকাবাসীর প্রত্যাশা দূর্ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কতৃপক্ষ ব্রীজটির দ্রুত মেরামত করার উদ্যেগ নিবে।




















