তারাকান্দায় সমাজ সেবা ফাউন্ডেশন’-এর বৃক্ষরোপণ কর্মসূচি
- প্রকাশ : ০২:১৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 24
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার ৫নং বালিখাঁ ইউনিয়নের বালিখাঁ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রাঙ্গণে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে মানবিক সংগঠন ‘সমাজ সেবা ফাউন্ডেশন’।
কর্মসূচির আওতায় স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে পরিবেশের উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রজাতির ফলজ ও কাঠজ গাছের চারা রোপণ করা হয়। রোপণকৃত চারার মধ্যে রয়েছে মেহগনি, আমড়া, জলপাই ও কাঁঠাল গাছ।
বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক শাকিল আহমেদ, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মোছাঃ পারুল আক্তার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন সরকার, সভাপতি আহনাফ ফাহাদ, কোষাধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, কার্যনির্বাহী সদস্য মোঃ ফুয়াদ হাসান, মোঃ হাফিজুল সরকার, মোঃ জুয়েল রানা এবং মোঃ রহমত উল্লাহ।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষের জন্য মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় তাদের এই সবুজ উদ্যোগ অব্যাহত থাকবে। সমাজ সেবা ফাউন্ডেশনের এই সামাজিক ও কল্যাণমুখী কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ।




















