০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ দেড় যুগ পর রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

মোঃ আশরাফ আলী, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
  • প্রকাশ : ০২:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / 10

মোঃ আশরাফ আলী, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় পর নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহনা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি ছাত্তার আলী সোহেল, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোরের কাগজের রূপগঞ্জ প্রতিনিধি মো. হানিফ মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির রাসেল মাহমুদ।

দীর্ঘ সময় পর নির্বাচন ও নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে রূপগঞ্জের সাংবাদিকদের মাঝে নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, ঐক্য, কল্যাণ এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ। জানা যায়, সর্বশেষ ২০০৬ সালের ২৭ সেপ্টেম্বর রূপগঞ্জ প্রেসক্লাবের নির্বাচিত কমিটি গঠিত হয়েছিল। এরপর দীর্ঘ প্রায় ১৮ বছর প্রেসক্লাবে নিয়মিত নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়। দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের ফলে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

নবনির্বাচিত সভাপতি ছাত্তার আলী সোহেল বলেন, দীর্ঘদিন পর রূপগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। রূপগঞ্জের মানুষের কথা বস্তুনিষ্ঠভাবে তুলে ধরাই হবে আমাদের প্রধান লক্ষ্য।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. হানিফ মোল্লা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রেসক্লাবকে একটি কার্যকর ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। দল-মত ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা করা হবে।

সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ বলেন, নতুন কমিটির মাধ্যমে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে। তরুণ ও অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে রূপগঞ্জের সাংবাদিকতার পরিবেশকে আরও শক্তিশালী করার চেষ্টা থাকবে। সাংবাদিকরা আশা করছেন, দীর্ঘদিন পর গঠিত নতুন কমিটির মাধ্যমে রূপগঞ্জ প্রেসক্লাব আবারও সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

দীর্ঘ দেড় যুগ পর রূপগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

প্রকাশ : ০২:০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬