০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
যশোরের শার্শার সীমান্ত থেকে ৭ জুয়াড়ী আটক
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০১:০৪:০০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / 38
মোঃ নজরুল ইসলাম,বেনাপোল প্রতিনিধি
যশোরের শার্শার গোগা গ্রাম থেকে জুয়া খেলার সময় ৭ জুয়াড়ি কে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে গোগা বাগান পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করে বাগআঁচড়া ফাড়ির পুলিশ সদস্যরা। এ সময় নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটকরা হলোঃ- গোগা গ্রামের ইবাদুল এর ছেলে ইসরাফিল(৩০) জিন্নাত এর ছেলে শফিকুল ইসলাম (৩৮) ছাবুর মোড়ল এর ছেলে ফজের ৪৫) শের আলীর ছেলে শাহাজান (৪৩ ) ইবাদুল এর ছেলে ইব্রাহিম (৩৫) শার্শা থানার গোগা গ্রামের বাসিন্দা। অপর দুজন হলো কালিয়ানি গ্রামের জয়নালের ছেলে আলিয়ার রহমান (৪৫)ও একই গ্রামের কামালের ছেলে সোহাগ (৪০)।
বাগআঁচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,গোগা বাগান পাড়া এলাকায় জুয়া খেলা হচ্ছে। এমন সংবাদে বাগআঁচড়া ফাঁড়ি একটি টিম সেখানে অভিযান চালিয়ে ৭ জুয়াড়িকে আটক করা হয়।এ সময় নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।





















