০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২০২৬ উপলক্ষে নীলফামারীতে জশনে জুলুছ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
কৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী প্রতিনিধি
- প্রকাশ : ০১:৫৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 17
কৃষ্ণ কুমার কুন্ডু নীলফামারী প্রতিনিধি
আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বুধবার (২৬ আগস্ট) সকালে আয়োজিত জশনে জুলুছ ও বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ধর্মীয় স্লোগান ও দরুদ-সালাম পাঠ করেন। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।
পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও জীবনাদর্শের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




















