০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলপুর সাহাপুর সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন গুরুতর আহত
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০১:৫৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / 11
মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার ফুলপুরে সড়ক দূর্ঘটনাটায় দুই শিশু সহ মোট তিন জন গুরুতর আহত হয়েছে। সড়কের সাহাপুর বাজারে মেসার্স সেলিম স’মিলের সামনে এই দূর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন সাহাপুর বাজার এলাকার মিনারা খাতুন(৩৫) এবং তার দুই নাতি মুসাহিদ(৬) ও তুহিন(৭) তাদের মধ্যে মিনারা খাতুনের অবস্থা আশংকা জনক বলে জানা যায়।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, মিনারা খাতুন তার দুই নাতিকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এই সময় ফুলপুর গামী একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হন। পরে আশেপাশের লেকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। দূর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনসাধারণ ঘটনা স্থলে জড়ো হয়। এই ঘটনায় মোটরসাইকেল চালক ও দূর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত বিবরণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।




















