০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলপুরে ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে নতুন ড্রেন নির্মাণের উদ্যেগ
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ১২:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 13
মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার পৌরসভার আওতাধীন শিববাড়ি রোডে নতুন ড্রেন নির্মাণের জন্য লে-আউট প্রদান করা হয়। বৃহস্পতিবার ২৭ই আগস্ট শিববাড়ি রোডের ড্রেনের লে-আউট প্রদান করে পৌরসভার উদ্যোগে প্রায় ১ কোটি ৪ লাখ টাকা ব্যয়ে পুরনো ড্রেনটি নতুন করে নির্মাণের উদ্যেগ নেওয়া হচ্ছে।
এদিকে বর্তমান ড্রেনের উপর যারা দেয়াল কিংবা সিঁড়ি নির্মাণ করেছেন তাদেরকে নির্মাণ কাজের স্বার্থে এগুলো সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন পৌর প্রশাসক মোঃ শফিকুল ইসলাম।




















