০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
ফুলপুরের রুমান শম্ভুগন্জ আলালপুরে ৩১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ০২:২৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 15
মোঃ হেলাল উদ্দিন সরকার
ময়মনসিংহে মাদক বিরোধী অভিযানে ৩১৫ পিস ইয়াবা সহ হাসিবুল হাসান রুমান (২৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কোতোয়ালি মডেল থানার শম্ভুগন্জ আলালপুর এলাকায় শেরপুর মহাসড়কে অভিযান চালিয়ে এই যুবককে গ্রেফতার করা হয়।
মোঃ হাসিবুল হাসান রুমান ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের ফতেপুর (মাস্টারবাড়ি) এলাকার মৃত নজরুল ইসলামের পুত্র৷ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানান অভিযানে রুমানের কাছ থেকে তল্লাশি করে ৩১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনার অধিপ্তরের উপপরিদর্শক আজগর আলী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন।




















