সাংবাদিককে হত্যাচেষ্টা: নীলফামারীতে ৩ নম্বর আসামি জহুরুল গ্রেপ্তার
- প্রকাশ : ০২:২৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / 10
কৃষ্ণকুমার কুন্ড নীলফামারী প্রতিনিধি:
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. লিটন সরকারের ওপর হামলাঊ ও হত্যাচেষ্টার মামলায় ৩ নম্বর আসামি জহুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে নীলফামারী থানা পুলিশ।
গত ২৪ আগস্ট জেলা আদালত চত্বরের একটি হোটেলে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে সাংবাদিক লিটন সরকারের ওপর হামলার অভিযোগে মামলাটি করা হয়। হামলায় তিনি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী থানার এসআই মো. বদিউজ্জামান জানান, ২৭ আগস্ট রাতে জহুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৮ আগস্ট) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে মামলার প্রধান আসামি আফতাবুজ্জামান বিপ্লব ও তার সহযোগী রিঙ্কু সহ অন্যান্য আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী সাংবাদিক লিটন সরকার। তিনি দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




















