০৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার

মোঃ আশরাফ আলী,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
  • প্রকাশ : ০২:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / 9

মোঃ আশরাফ আলী,নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১।

র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৮ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১-এর সিপিএসসির একটি আভিযানিক দল রূপগঞ্জ থানার তারাবো এলাকায় অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায় বলে জানায় সংস্থাটি। পরে ওই পরিত্যক্ত ভবনে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলির খোসা ও গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার

প্রকাশ : ০২:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬