০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
তারাকান্দায় ১৮ বছরের যুবকের মৃত্যু, প্রেমের সম্পর্কের জেরে বিষপান
মোঃ হেলাল উদ্দিন সরকার।
- প্রকাশ : ১২:২৬:০০ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / 7
মোঃ হেলাল উদ্দিন উদ্দিন।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় প্রেমের সম্পর্ক কে কেন্দ্র করে বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় হৃদয় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার ২সেপ্টেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হৃদয় উপজেলার রামচন্দ্রপুর গ্রামের এসহাক মিয়ার ছেলে। গত ৩১আগস্ট রুপচন্দ্রপুর এলাকায় বিষপানের পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার স্বজনদের বিরুদ্ধে ঐ কিশোরীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে।



















