১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

উৎসব মুখর পরিবেশে গোপালগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ
  • প্রকাশ : ০১:১৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

এইচ,এম আওলাদ জেলা প্রতিনিধি- গোপালগঞ্জ
——————
গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে বেথুরী ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে উরফি ইউনিয়ন একাদশ। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়সংলগ্ন জেলা ফুটবল স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের আয়োজন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা। টুর্নামেন্টটি পৃষ্ঠপোষকতা করে জে কে পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় বেথুরী ইউনিয়ন একাদশ ও উরফি ইউনিয়ন একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বেথুরী ইউনিয়ন একাদশকে ২-১ গেলে পরাজিত করে শিরোপা জিতে নেয় উরফি ইউনিয়ন একাদশ। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।
অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান।

এ সময়   বক্তব্যে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শুধু শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখে না, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মানসিক অবসাদ দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, মাঠের খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা ও সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। পাশাপাশি সুদৃঢ় ও সুশৃঙ্খল ঐক্য তৈরি হয়। খেলাধুলা মানুষকে মাঠের প্রতিটি মুহূর্তে আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলার পাশাপাশি বাস্তব কর্মজীবনে পরিশ্রমী ও দায়িত্বশীল হতে শেখায়।

জেলা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ফাইনাল খেলাটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে জেলার বিভিন্ন এলাকার ক্রীড়ামোদী সুধীজন ও সর্বস্তরের মানুষ মাঠে উপস্থিত হন। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

উৎসব মুখর পরিবেশে গোপালগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রকাশ : ০১:১৬:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬