বালিয়াকান্দিতে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা
- প্রকাশ : ০২:৪৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 5
আক্কাস আলী খান প্রতিনিধি, রাজবাড়ী
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় স্ত্রীর স! ঙ্গে পারিবারিক কলহের জেরে মোহাম্মদ আলী (৫২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার নারুয়া ইউনিয়নের বাকশাডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৫০ মিনিটের মধ্যে যেকোনো সময় পারিবারিক বিষয় ও পাট ধোয়া নিয়ে মোহাম্মদ আলীর সঙ্গে তাঁর স্ত্রী মঞ্জিলা খাতুনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মঞ্জিলা খাতুন ঘর থেকে বাইরে চলে যান। এ সময় স্ত্রীর ওপরu অভিমান করে মোহাম্মদ আলী নিজ ঘরে গিয়ে বাঁশের আড়ার সাথে প্লাস্টিকের রঁশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
কিছুক্ষণ পর মঞ্জিলা খাতুন ঘরে ফিরে দরজা আটকানো দেখতে পান। সন্দেহ হলে জানালা দিয়ে তিনি তাঁর স্বামীকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রঁশি কেটে মোহাম্মদ আলীকে নিচে নামান। পরে দ্রুত অটোভ্যানে করে তাঁকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আলীকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
থানার উপপরিদর্শক (এসআই) আকবর আলী ভূঁইয়া সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।




















