শ্রীপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১ টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
- প্রকাশ : ০৭:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
- / 3
তৌহিদ, মাগুরা
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা আদায় মঙ্গলবার ৮ সেপ্টেম্বর,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয় কর্তৃক শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। বেলা ১১.০০টা থেকে ১.৩০টা পর্যন্ত পরিচালিত অভিযানে সবজি বাজার ও মুদিদোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এসময় মেসার্স শিকদার স্টোর নামক প্রতিষ্ঠানে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা, খাদ্য পণ্য অস্বাস্থ্যকরভাবে সংরক্ষণ, ফ্রিজে ও র্যাকে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়, দই ও অন্যান্য পণ্য সংরক্ষণ করে বিক্রয়। এছাড়া বিভিন্ন বেনামি ও নিম্নমানের কোম্পানির মোড়কীকরণ বিধি বহির্ভূত ও নিম্নমানের পণ্য বিক্রয়, ক্ষতিকর নন ফুড গ্রেড রঙ ও রঙ মিশ্রিত পণ্য বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জনাব অচিন্ত্য শিকদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১৫,০০০/- টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে সবজী বাজারসহ অন্যান্য প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় এবং সবাইকে ভবিষ্যতে আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়। আইন মেনে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন মো: ফয়েজুল কবীর, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, মাগুরা, স্যানিটারি ইন্সপেক্টর, শ্রীপুর ও মাগুরা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে মত প্রকাশ করেন সহকারী পরিচালক সজল আহমেদ।



















