০১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নোয়াখালীর সেনবাগের পূর্ব বাজারের ব্রিজতো নয়, এ যেন এক মরণ ফাঁদ
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৭:৪৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / 74
মোজাম্মেল হক,নোয়াখালী
১৯৯৫-৯৬ সালে নির্মিত নোয়াখালীর সেনবাগের পূর্ব বাজারের খালের উপর ব্রিজটি অবস্থিত। বর্তমানে ব্রিজের যে ভয়াবহ অবস্থা তাতে যে কোন মুহুর্তে ভেঙ্গে পড়তে পারে এটি
ব্রিজের ওপর লোহাে পাঠাতন দিয়ে কোন রকম ঢিলেঢালা ভাবে যানবাহন চলছে। সেনবাগের পূর্বাঞ্চলের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম হল এ ব্রিজটি।
ভারী ট্রাক বোঝাই রড,সিমেন্ট,ইট,বালু প্রতিনিয়ত চলাচলের কারণে এ ব্রিজটি দ্রুত অকেজো হয়ে পড়ে বলে জানা যায়।তাই প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এলাকাবাসীর জোর দাবি বড় কোন দুর্ঘটনা ও প্রাণহানি ঘটার অাগেই যেন এ ব্রিজটি নতুন করে নির্মাণ করা হয়।





















