১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণার কলমাকান্দা -দুর্গাপুর রাস্তার বেহাল দশা, জন দুর্ভোগ চরমে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:৫৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 82

হৃদয় আহমেদ,(কলমাকান্দা)নেত্রকোণা
নেত্রকোণা  জেলার কলমাকান্দা-দুর্গাপুর প্রধান সড়কের প্রায় ৬ কিলোমিটার রাস্তার বেহাল দশা। 
কলমাকান্দা উপজেলার নাজিরপুর থেকে দুর্গাপুর উপজেলার সাতাশি পর্যন্ত রাস্তার এরুপ বেহাল দশা  । 
দীর্ঘদিন সংস্কার  কাজ না হওয়া দুর্গাপুর-কলমাকান্দা সড়কের সংস্কার কাজ  শুরু হলেও তা যেন শেষই হচ্ছে না। দীর্ঘদিন ধরে  চলমান  দুর্গাপুর -কলমাকান্দার মাত্র ২৩ কিলোমিটার রাস্তার সংস্কার কাজ কয়েক দফায় করা হলেও এখনো ৬ কিলোমিটার রাস্তার বেহাল দশা। রাস্তার এই অংশে  পিচ উঠে গিয়ে বৃষ্টির  পানি জমে দুই-তিন মিটার পর পর  ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি  হয়েছে।যার ফলে প্রতিনিয়তই  ঘটছে ছোট বড়  দুর্ঘটনা। ঘটছে হতাহতের সংখ্যাও। তাছাড়া রাস্তার বেহাল দশার কারনে যানজট লেগেই  থাকে নাজিরপুর -দুর্গাপুর সড়কের অধিকাংশ রাস্তায়। নাজিরপুর থেকে দুর্গাপুর ৩০ মিনিটের রাস্তা হলেও এখন যেতে হচ্ছে দেড় ঘন্টায় কখনো বা  এর চেয়ে বেশি সময় নিয়ে।এতে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে তেমনি সময়েরও অপচয় হচ্ছে জনসাধারণের। 
উল্লেখ্য নাজিরপুর থেকে দুর্গাপুরগামি এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা,সিএনজি চালিত যান, কাভার ভ্যান, বাস, ট্রাক, মোটরসহ শত শত যানবাহন। তাছাড়া স্কুল-কলেজ বন্ধের আগে এই রাস্তা দিয়ে  যাতায়াত করতে হতো প্রাথমিক, মাধ্যমিক ও কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের। রাস্তার বেহাল দশার কারনে প্রায়ই কলেজে যেতে পারতো না বলে জানান সুসং সরকারি কলেজে পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী। তারা দ্রুত রাস্তার সংস্কারের দাবি জানান।
একজন পথচারী জানান, রাস্তার এরুপ দশায় আমাদের যাতায়াতের সমস্যা হচ্ছে। আমরা রাস্তা দিয়ে হাঁটতে পারছি না।তাছাড়া বিভিন্ন গর্তের মধ্যে পড়ে গাড়ি উল্টে গিয়ে পঙ্গুত্ব  বরন করছে অনেক মানুষ।আমরা দ্রুত এর সংস্কার চাই। 
এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন জানান, আমরা বিষয়টি সম্পর্কে অবহিত হয়েছি এবং ঠিকাদারকে যতেষ্ট চাপ দেয়া হচ্ছে। তারা করোনা পরিস্থিতি এবং আবহাওয়ার প্রতিকূলতার জন্য কাজ করতে পারছে না বলে জানিয়েছে। 

নেত্রকোণা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর  কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ,আমরা বিষয়টি অবহিত হয়েছি।ইতিমধ্যেই কয়েকজন পরিদর্শককে পাঠানো হয়েছিল।তারা সরেজমিন পরিদর্শন করে এসেছেন। অতি শীঘ্রই এটি সংস্কারের ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

নেত্রকোণার কলমাকান্দা -দুর্গাপুর রাস্তার বেহাল দশা, জন দুর্ভোগ চরমে

প্রকাশ : ০৬:৫৪:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০