১২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
মির্জাগঞ্জ উপজেলার বরিশাল – বরগুনা মহাসড়কের,চৈতা সড়কের বেহাল অবস্থা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ১০:৫০:০০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
- / 48
দিপংকর দাস দিপু,পটুয়াখালী
মির্জাগঞ্জ উপজেলার জন প্রতিনিধিদের দৃষ্টি আর্কষন করছি বরিশাল- বরগুনা মহাসড়কের,চৈতা সড়কের বেহাল অবস্থা,জনজীবন হুমকির সম্মুখীন।পটুয়াখালী জেলার, মির্জাগঞ্জ উপজেলার,১নং মাধবখালী ইউনিয়নের চৈতা রাস্তার মাথা থেকে চাকরখালী বাজারের চলাচলের সড়কের বেহাল অবস্থা। কিছুদিন যাবৎ ভারী বাহন ও অতিরিক্ত ভারি বৃষ্টিপাতে পানি বৃদ্ধি পাওয়ায় এরকম অসংখ্য ছোট বড় গর্ত তৈরি হয়ছে।
স্থানীয় রিক্সা ড্রাইবার ও অটো ড্রাইবাররা এ নিয়ে বেশ চিন্তায় আছে এরকম আর কিছুদিন থাকলে এই সড়কপথে যানবাহন চলাচলই বন্ধ হয়ে যাবে। আর এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে জনসাধারণ চরম ভোগান্তির স্বীকার হবে।তাছাড়া,স্থানীয় অনেক রিক্সা ও অটো ড্রাইবারদের উপার্যনের পথ বন্দ হয়ে যাবে বলে জানিয়েছেন,এই সড়কের বেহাল অবস্থা প্রতিদিনই ঘটছে ছোটো বড় নানা দূর্ঘটনা। মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের দৃষ্টি কামনা করছি।





















