১২:১১ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জে বন্যায় ১৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৯:১৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০
  • / 72

অনলাইন ডেস্ক
অতি বৃষ্টি ও বন্যার পানিতে ডুবে সুনামগঞ্জে ১৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুনামগঞ্জ-তাহিরপুর, সুনামগঞ্জ-জামালগঞ্জ, সুনামগঞ্জ-ছাতক ও সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কের পৃথক চারটি স্থান ভেঙে গেছে। 
সড়ক ভেঙে ও ডুবে যাওয়ায় তাহিরপুর, বিশ্বম্ভরপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জ উপজেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 
এখনো সড়কগুলোর ভাঙা অংশ দিয়ে পানি উপচে পড়ছে। বিভিন্ন জায়গায় বিটুমিনের প্রলেপ উঠে ফাটল দেখা দিয়েছে। 
সুনামগঞ্জ ছাতক সড়কের ভাঙন রোধ করতে কাজ করছেন স্থানীয় সিএনজি ফোরস্ট্রোক গাড়ি চালকরা। 
এদিকে সুরমা নদীর পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পানি উন্নয়ন বোর্ড।   
বন্যার পানি মানুষের ঘর বাড়ি থেকে নামতে শুরু করছে। 
সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম বলেন, আমরা ক্ষতিগ্রস্ত সড়ক পরির্দশন করছি, দ্রুত মেরামত করার ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

সুনামগঞ্জে বন্যায় ১৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত

প্রকাশ : ০৯:১৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২০