১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনার কলমাকান্দায় বন্যা পরিস্থিতির অবনতি

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
  • / 72

হৃদয় আহমেদ,(কলমাকান্দা)নেত্রকোনা
নেত্রকোনা কলমাকান্দায় নিচু  অঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সবগুলো উপজেলা নিচে পানিতে তলিয়ে গেছে এতে পানিবন্দি হয়েছে লক্ষাধিক মানুষ। এমন আকস্মিক বন্যায় মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ভারতের  মেঘালয় ও ভারী বর্ষণ পাহাড়ি ঢলে নেমে আসা পানি উব্দাখালী নদীর পানি বাড়তে শুরু হয়েছে। 
নদীর পানি বৃদ্ধি পাওয়ায় এলাকার গ্রামীণ পথগুলো তে থৈ থৈ করছে পানি। কলমাকান্দা উপজেলার আটটি ইউনিয়নের কাঁচা ও পাঁকা সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
গত শুক্রবার দিনগত রাত থেকে শনিবার রাত পর্যন্ত অতি বর্ষণ ও মেঘালয় রাজ্য থেকে পাহাড়ী ঢলে সীমান্তবর্তী গনেশ্বরী নদী, মঙ্গলেশ্বরী নদী, মহাদেও নদী, বাকলা নদী ও পাঁচগাও ছড়াসহ উপজেলার উব্দাখালী নদী ফুলে ফেঁপে উঠেছে। বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কলমাকান্দা উব্দাখালী নদীর ডাক বাংলা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখনো থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত থাকলে রাতে চরম বিপদসীমার সম্ভাবনা রয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ
মো. ফারুক আহম্মেদ জানান, শনিবার রাত পর্যন্ত কলমাকান্দায় ৭০ মি.লি. বৃষ্টিপাত হয়েছে। ভারতের মেঘালয়ে শনিবার রাতে আরও বৃষ্টি হলে পাহাড়ি ঢল বড় আকার ধারণ করতে পারে বলে তিনি মনে করছেন।
কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা জানান, সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে তিনি জানান।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার ও ইউএনও মো. সোহেল রানা উপজেলার সর্বত্র বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করছেন।

Please Share This Post in Your Social Media

নেত্রকোনার কলমাকান্দায় বন্যা পরিস্থিতির অবনতি

প্রকাশ : ০৬:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০