১২:১০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলে রাস্তাঘাট প্লাবিত জন দুর্ভোগ চরমে
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৬:৪৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / 73
হৃদয় আহমেদ,(কলমাকান্দা)নেত্রকোণা
নেত্রকোণার কলমাকান্দায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নেমে আসা পানি বাড়তে থাকায় শুরু হয়েছে উব্দাখালী নদীর পানি বৃদ্ধি । আর পানি বৃদ্ধি পাওয়ায় কলমাকান্দার বিশরপাশা, বরুয়াকোনা ও বড়খাঁপনের পাঁকা সড়ক সহ কাচা রাস্তাগুলোর উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
শনিবার মধ্য রাত থেকে অতি বর্ষণে কারণে সীমান্তবর্তী গনেশ্বরী নদী , মঙ্গলেশ্বরী নদী, মহাদেও নদী ও পাঁচগাও ছড়া দিয়ে দু-উপকূল উপছে পাহাড়ি ঢলের পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কলমাকান্দা উব্দাখালী নদীর ডাক বাংলা পয়েন্টে বিপদসীমার সামান্য নীচ দিয়ে এখনো পানি প্রবাহিত হচ্ছে। এখনো থেমে থেমে ভারী বর্ষণ অব্যাহত ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ফারুক আহম্মেদ জানান আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত কলমাকান্দায় ৭০ মি.লি. বৃষ্টিপাত হয়েছে। ভারতের মেঘালয়ে বৃষ্টি বৃদ্ধি পেলে পাহাড়ি ঢল আরো বড় আকার ধারণ করতে পারে বলে মনে করছেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা জানান, সার্বক্ষণিক পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তাদের যোগাযোগ আছে। সব ধরণের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানান তিনি।





















