১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
নেত্রকোনার দূর্গাপুরে রাস্তার বেহাল দশা, সেতু না থাকায় দুর্ভোগ চরমে
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৯:০০:০০ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / 81
হৃদয় আহমেদ, নেত্রকোনা
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা চন্ডীগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাসিন্দাদের চলাচল ও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে নদী পারি সহ রাস্তার জনদূর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় এলাকাবাসীর।
জীবন পরিচালনা করার জন্য একটি মাত্র রাস্তা ব্যবহার করে প্রায় ছয় হাজার স্থানীয় ও পথচারী। সেই সাথে পারি দিতে হয় নদী দিয়ে নৌচলাচলের মাধ্যমে। এপর্যন্ত কোন সেতু নির্মাণের আশ্বাস পাননি স্থানীয় লোকজন। সেই সাথে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল ও নাজেহালের মধ্যে পড়তে হচ্ছে স্থানীয়দের। এদিকে মসজিদ, বেসরকারি প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এবং মধুয়াকোণা এ ইউ আলিম মাদরাসাটি কাছে তাকাই দূরদূরান্ত থেকে শিক্ষার্থী, এবং শিক্ষকমন্ডলী সহ নানা ধরনের জটিলতা ও নাজেহালের মধ্যে পড়ছেন।
এবং রাস্তার মধ্যে কোন ধরনের কালভার্ট না থাকায় ভয় ও চলাচলের দুর্ভোগের শেষ নেই স্থানীয় বাসিন্দাদের।
স্থানীয়রা জানান, রাস্তায় নেই কোন কালভার্ট।
নদীতে নেই কোন সেতু, জীবনের ঝুঁকি নিয়ে আমরা এভাবেই চলাচল করছি। বৃষ্টি ও বন্যার পানি আসলে ঘড় বন্দী হয়ে যায় আমরা। তার উপর নেই কোন সেতু ও কালভার্ট। জীবনের কিছুটা অংশ নিয়েই বেচে আছি। আরো দেখা যায় রাস্তার,ও নদীর কোন ব্যবস্থা না থাকায় স্কুল, মাদরাসার শিক্ষার্থীরা নিয়মিত প্রতিষ্ঠানে না যাওয়ার সম্ভবনাই থাকে বেশি। তাই আমরা নেত্রকোনা ১ আসেনর এম.পি মহোদয়ের কাছে আবেদন এই যে এর দ্রুত সমস্যার সমাধান যেন আমরা পাই।
এসময় ইউনিয়নের চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল জানান, আমরা প্রায়ই চেষ্টা করছি জনগণের স্বার্থে কাজ করার জন্য। আমরা এর আগেও বিভিন্ন জায়গার সেতু নির্মাণের উদ্যোগতা হিসেবে আবেদন করেছি, কিন্তু কোন কাজ হচ্ছে না।
১,৫, ৬ নং ওয়ার্ড সংরক্ষিত
মহিলা আসেনর মেম্বার মোছাঃ জাহানারা বেগম জানান, রাস্তাটি (এম.পি)
মহোদয় মানু মজুমদার এই রাস্তাটির বিষয়ে দেখবে। কিন্তু একটি কালভার্ট দেয়া প্রয়োজন কিন্তু উপর থেকে এর কোন সিদ্ধান্ত আমাকে জানানো হয়নি।বলে এখানে কালভার্ট তৈরী হচ্ছে না।






















