০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
প্রবল বর্ষণে মহেশখালীতে সড়কে কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:৪৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
- / 76
মোঃ সাহাব উদ্দিন,কক্সবাজার
কক্সবাজারের মহেশখালী উপজেলার জনতাবাজার -শাপলাপুর-গোরকঘাটা সড়কের একটি কালভার্ট ধসে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ (১৭ জুন) বুধবার সকালে প্রবল বর্ষণ শুরু হলে পাহাড় থেকে নেমে আসা পানির তোড়ে শাপলাপুর মিঠাছড়ি বাজার সংলগ্ন কালভার্টটির দুই পাশের মাটি ধসে পড়ে। যার কারণে জনতাবাজার – শাপলাপুর সড়ক হয়ে গোরকঘাটার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছে অনেকে।
এলাকাবাসীর অভিযোগ, অনেক পুরোনো কালভার্টটির দু পাশে শক্ত করে সংস্কার না করায় বৃষ্টির পানির তোড়ে কালভার্টটি ধসে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়াও টানা ভারী বৃষ্টিপাতে উপজেলার কালারমারছড়া ও হোয়ানক ইউনিয়নের বড় ছড়া ব্রীজের আশপাশে অধিকাংশ ঘরবাড়ী প্লাবিত হয়েছে বলে জানাগেছে। যার কারনে জনসাধারণের দুর্ভোগে পড়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামিরুল ইসলাম বলেন, কালভার্টটি সংস্কার করা হবে। পাশা-পাশি পানিতে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেওয়া হবে।

























