১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনাইটেড হাসপাতালের নতুন সেন্টার উদ্বোধন

নাহিদ হাসান সবুজ
  • প্রকাশ : ০৭:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
  • / 65

রাজধানীর ইউনাইটেড হাসাপাতালে গ্যাস্ট্রোলিভার, বিলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াটিক সায়েন্সেস সেন্টার নামে একটি নতুন সেন্টার উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের ম্যাক্স হেলথকেয়ার গ্রুপের ম্যাক্স সেন্টার অব লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেসের চেয়ারম্যান ও চিফ লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক ডা. সুভাষ গুপ্ত।
উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, এখন থেকে এই সেন্টারের মাধ্যমে রোগীদের গ্যাস্ট্রোইনটেস্টিনাল, লিভার বিলিয়ারি এবং প্যানক্রিয়াটিক জটিলতার চিকিৎসা দেওয়া হবে। গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং হেপাটোলজি রোগে আক্রান্তরা অত্যাধুনিক ও অন্যতম সেবাগুলো কম খরচে গ্রহণ করতে পারবেন। বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতার মাধ্যমে উন্নতমানের সেবা প্রদানের জন্য এই সেন্টারটি প্রতিশ্রুতিবদ্ধ।
তারা আরও বলেন, দেশে প্রথমবারের মতো ইউনাইটেড হসপিটাল নিয়ে এসেছে একই ছাদের নিচে সব ধরনের স্বাস্থ্য সেবা। যার মধ্যে রয়েছে-একটি পৃথক লিভার গ্যাস্ট্রোইনটেস্টিনাল আইসিইউ, ট্রান্সপ্ল্যান্ট আইসিইউ (আইসোলেশন কেবিন), সার্জিক্যাল আইসিইউ এবং এইচডিইউ সেবাকেন্দ্র। নিজেদের বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়ে সাজানো নিবেদিত দল এই অত্যাধুনিকভাবে লিভার, বিলিয়ারি, পিত্তথলি এবং প্যানক্রিয়াটিক সার্জারি পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. সুভাষ গুপ্ত বলেন, বেশিরভাগ লিভারের সমস্যার চিকিৎসা শুধুমাত্র ওষুধ এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ব্যবস্থাপনা করা যেতে পারে। তবে রোগটি দ্রুত শনাক্ত করা গেলেই এটি করা সম্ভব বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক।
তিনি আরও বলেন, একবার রোগটি বেড়ে গেলে এবং লিভারের অপরিবর্তনীয় ক্ষতি হলে শুধুমাত্র লিভার প্রতিস্থাপন করা ছাড়া আর কোনো বিকল্প চিকিৎসার ব্যবস্থা থাকে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অধ্যাপক ডা. সেলিমুর রহমান, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিসেস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফায়জুর রহমান, ডা. আজমল কাদের চৌধুরী, ডা. মাহবুব উদ্দিন আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

ইউনাইটেড হাসপাতালের নতুন সেন্টার উদ্বোধন

প্রকাশ : ০৭:৪৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪