০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলফিকার আলী ভুট্টোকে দলে ফিরিয়ে আনার আহ্বান

আনোয়ার হোসেন মেহেরপুর ।
  • প্রকাশ : ০৩:৩২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • / 29

জাতীয় সাপ্তাহিক অন্যায়ের প্রতিবাদ।

আনোয়ার হোসেন মেহেরপুর ।

জুলফিকার আলী ভুট্টোকে দলে ফিরিয়ে আনার আহ্বান
একজন অভিজ্ঞ, ত্যাগী ও পরীক্ষিত নেতার অনুপস্থিতি মেহেরপুরের রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি করেছে।

মেহেরপুর জেলা বিএনপির রাজনীতির ইতিহাসে জুলফিকার আলী ভুট্টো একটি সুপরিচিত, সুপ্রতিষ্ঠিত ও বিশ্বস্ত নাম। তিনি দীর্ঘদিন জেলার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন এবং গাংনী উপজেলা পরিষদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর রাজনৈতিক  সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততা তাঁকে তৃণমূল নেতাকর্মীদের কাছে একজন আদর্শ ও প্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত তিনি।

অত্যন্ত দুঃখজনকভাবে, একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র ও ভুল তথ্যের ভিত্তিতে তিনি এক সময় দলের মূল সিদ্ধান্তের বাইরে চলে যান, যার ফলে তাঁকে দল থেকে প্রত্যাহার করা হয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি ছিল একটি ভুল পদক্ষেপ—কিন্তু তা ছিল নিছক একটি মানবিক ভুল, কোনো বিশ্বাসঘাতকতা নয়।

মানুষমাত্রেই ভুল করতে পারে, আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ফিরে আসা প্রকৃত মনুষ্যত্বের পরিচয়। আমরা দেখছি, আওয়ামী লীগপন্থী কিংবা আওয়ামী রাজনীতিতে সরাসরি যুক্ত অনেকেই আজ বিএনপির রাজনীতিতে সম্মানজনকভাবে যুক্ত হয়েছেন। তাহলে দলের প্রতি নিবেদিতপ্রাণ, বহু বছরের অভিজ্ঞ একজন নেতাকে ফিরিয়ে আনা কি অনৈতিক হবে?

আমরা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি—
জুলফিকার আলী ভুট্টোর বিরুদ্ধে জারিকৃত প্রত্যাহার আদেশটি পুনর্বিবেচনা করে তা প্রত্যাহার করা হোক।
তাঁকে পুনরায় দলে ফিরিয়ে এনে সংগঠনের শক্তি ও ঐক্য আরও সুদৃঢ় করা হোক।

তাঁর প্রত্যাবর্তন শুধু গাংনী বিএনপিকেই নয়, গোটা জেলা বিএনপিকে নতুন শক্তি, গতিশীলতা এবং নেতৃত্বে বিশ্বাস ফিরিয়ে দেবে। তাঁর অভিজ্ঞতা ও সাহসিকতা দলের ভবিষ্যৎ পথচলায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

আমরা বিশ্বাস করি, দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত। তবে সেই সিদ্ধান্ত যেন হয় মানবিকতা, বাস্তবতা ও ন্যায়বিচারের ভিত্তিতে।জুলফিকার আলী ভুট্টো দলে ফিরুক—গাংনীর রাজনীতিতে ফিরে আসুক ঐক্য, কর্মদীপ্তি ও বিজয়ের আত্মবিশ্বাস।

Please Share This Post in Your Social Media

জুলফিকার আলী ভুট্টোকে দলে ফিরিয়ে আনার আহ্বান

প্রকাশ : ০৩:৩২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫