০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটের চিতলমারীতে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের বেহাল অবস্থা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০২:০০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / 89
ইলিয়াস সরদার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারীতে গত কয়েকদিনের অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের বেহাল দশা নতুন কিছু নয়! আর বর্ষা মৌসুম এলে তো সমস্যার যেন শেষ থাকে না। লোকজনকে চরম ঝুঁকি ও দুর্ভোগের মধ্যে চলতে হয়। অধিকাংশ সড়কের এখন নাকাল অবস্থা। চলাচলে মানুষের জীবনে এখন নাভিশ্বাস উঠেছে।সোমবার  দুপুরে এমনটাই জানালেন উপজেলার সুরশাইল গ্রামের ভ্যান চালক আকবর আলী (৬০)।
তিনি আরও জানান, ক’দিনের জোয়ারের পানি ও অবিরাম বৃষ্টিতে এ উপজেলার অধিকাংশ সড়ক এখন যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। রাস্তা গুলো এখন ভ্যান, নছিমন ও ট্রাক ড্রাইভারদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। সড়কে পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক রাস্তা আবার গাছপালাসহ নদী গর্ভে ভেঙ্গে পড়ছে। প্রতিদিন লোকজনকে চরম ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। চলাচলে দুর্ভোগের যেন অন্ত নেই। এছাড়া কৃষি পণ্য ও মালামাল আনা নেওয়ার কাজে দেখা দিয়েছে চরম সমস্যা। সড়কের এমন বেহাল দশার কারণে অসংখ্য মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিষয়টি সমাধানের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
উপজেলার রায় গ্রামের খোকন,কুদ্দুস,ইয়াসিন,সুভাষ মৃধা, বিনয় সিংহ সুরশাইলের সুধাংশু মন্ডল, বোয়ালিয়ার সমীরন বিশ্বাস, আল বাচ্চু শেখসহ অনেকে জানান, জোয়ারের পানি ও বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ সড়ক গুলো দ্রুত মেরামত না করলে মরণ ফাঁদে পরিণত হবে।
এ ব্যাপারে চিতলমারী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন শেখ জানান, জোয়ারের পানি ও বৃষ্টিতে অনেক রাস্তা চলাচলে অনুপোযোগী হয়ে পড়েছে। সড়কের সমস্যা দূর করার জন্য আলোচনা চলছে।
তবে চিতলমারী উপজেলা প্রকৌশলী জাকারিয়া ইসলাম জানান, জোয়ারের পানি ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ সড়ক গুলোর খোজ-খবর নেয়া হচ্ছে। এ গুলো দ্রুত মেরামতের জন্য বরাদ্দ চেয়ে পাঠানো হবে। বরাদ্দ পাশ হলে কাজ শুরু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
সড়কগুলো দ্রুত মেরামতের দাবি জানান সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

বাগেরহাটের চিতলমারীতে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সড়কের বেহাল অবস্থা

প্রকাশ : ০২:০০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০