০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী মির্জাগঞ্জে বিভিন্ন হাট-বাজার সহ অনেক এলাকা ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে প্লাবিত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৩:২১:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
  • / 82
দিপংকর দাস,পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে আমাবস্যার প্রভাবে পায়রা নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেলে ও কয়েকদিন যাবৎ ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার প্রানকেন্দ্র সুবিদখালী বাজার, পিপড়াখালী, মনোহরখালী ফেরিঘাট, কাঠালতলী বাজার সহ আরো অনেক এলাকা প্লাবিত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, বুুুুধবার সকাল থেকে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট উঁচুতে পানি বৃদ্ধি পেয়ে প্রবাহিত হয়ে তলিয়ে গেছে মনোহরখালী ফেরিঘাটের পল্টনের গ্যাংওয়ে। এতে করে হাজারো যাত্রীরা ভোগান্তিতে পড়ে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। পিপড়াখালী বেড়িবাঁধের বাইরে বসবাসরত পায়রার পাড়ের প্রায় প্রতিটি বাড়ি-ঘর জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। পায়রা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নদীবেষ্টিত মির্জাগঞ্জ উপজেলার সুন্দ্রা কালিকাপুর, ভিকাখালী, রামপুর, পিপড়াখালী, কপালভেড়া এবং দেউলী সুবিদখালী ইউনিয়নের গোলখালী, মেহেন্দীয়াবাদ, চরখালী, রাণীপুর, কাঁকড়াবুনিয়া ইউনিয়নের ভয়াং ও কাকড়াবুনিয়া গ্রাম প্লাবিত হচ্ছে। মনোহরখালী ফেরিঘাট এলাকায় কয়েকজন পথযাত্রী বলেন, ট্রলারে ১০ টাকার পরিবর্তে ২০ টাকা ভাড়া নিচ্ছে। আবার ফেরিঘাট তলিয়ে যাওয়ায় উপরে উঠতে নৌকা বা রিক্সায় অতিরিক্ত ১০ টাকা করে দিতে হচ্ছে। দুর্ভোগের যেন শেষ নেই।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন জানান, গত রোববার জেলা সমন্বয় সভায় পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে বিষয়টি আলোচনা করা হয়েছে। শ্রীঘ্রই সমস্যা সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে

Please Share This Post in Your Social Media

পটুয়াখালী মির্জাগঞ্জে বিভিন্ন হাট-বাজার সহ অনেক এলাকা ভারী বৃষ্টিপাত ও জোয়ারের পানিতে প্লাবিত

প্রকাশ : ০৩:২১:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০