তারাকান্দায় এক যুবককে ১০০ পিস ইয়াবা সহ গ্রেফতার
- প্রকাশ : ০১:৫৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 2
মোঃ হেলাল উদ্দিন সরকার।
ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ পিস ইয়াবাসহ মো. আরিফ মিয়া (২২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আরিফ মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। আজ ভোর রাতে সে মাদক পাচারের উদ্দেশ্যে অবস্থান করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তারাকান্দা থানার একটি চৌকস পুলিশ দল সেখানে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, তারাকান্দা থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) যোগদানের পর থেকেই মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি ঘোষণা করেছেন। তাঁর নেতৃত্বে থানা পুলিশ একের পর এক সফল অভিযান পরিচালনা করে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছে। পুলিশের এই কঠোর ও ধারাবাহিক মাদকবিরোধী তৎপরতার কারণে এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড অনেকাংশে কমে এসেছে এবং সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।






















