০৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনার আটপাড়া সুমাইখালি ব্রীজ

অনলাইন ডেস্ক | সারাবাংলাটোয়েন্টিফোরনিউজ.কম
  • প্রকাশ : ০৬:০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
  • / 115
নেত্রকোনার আটপাড়া থেকে নেত্রকোনা শহরে চলমান রাস্তার উপর নির্মিত সুমাইখালী ব্রীজ বর্ষা মৌসুমে প্রতি বছরের মত এবারও ভ্রমণ পিপাসু এবং প্রকৃতি প্রেমিকদের মন আকৃষ্ট করেছে।
 প্রতিদিন দর্শনার্থীদের পদচারণায় মুখরতি হয় এই স্থানটি। সড়কের দুই পাশে রয়েছে হাওরের নীল জলরাশি।
বিলের মাঝখান দিয়ে প্রবাহমান সুমাইখালী খাল মিলিত হয়েছে মগড়া নদীতে। খাল-বিল ও নদীর পানি একাকার হয়ে কেড়ে নিয়েছে সৌন্দর্য্য পিপাসুদের মন।
হাওরের মধ্যে নৌকা দিয়ে অতই জলে মাছ ধরার কাজে ব্যস্ত রয়েছেন জেলেরা। ভ্রমণ পিপাসুদের আনন্দ দেয়ার জন্য সখের বসে স্বেচ্ছাশ্রমে নৌকা ভ্রমণের ব্যবস্থা করেছেন স্থানীয়রা।
এছাড়া ভ্রমণ পিপাসুদের আরো আকৃষ্ট করেছে বিভিন্ন রংঙের ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতা।
বারহাট্টা উপজেলা থেকে ভ্রমণে আসা কয়েকজন জানান, স্থানটি অত্যন্ত সুন্দর ও মনোরম হলেও আগতদের জন্য বিশ্রামের কোন ব্যবস্থা না থাকায় দীর্ঘ সময় অবস্থানের ব্যাঘাত হয়।
আটপাড়া উপজেলা প্রশাসন স্থানটির গুরুত্ব ও এর সৌন্দর্য্য বৃদ্ধি এবং ভ্রমণে আসা লোকদের জন্য বিশ্রামের ব্যবস্থা করলে এই স্থানটির গুরুত্ব দেশের সকলের নিকট ভ্রমণের জন্য আদর্শ স্থান হিসেবে পরিচিত হবে।

Please Share This Post in Your Social Media

সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনার আটপাড়া সুমাইখালি ব্রীজ

প্রকাশ : ০৬:০৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০