১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গানবাংলার তাপস-মুন্নী দম্পতি করোনায় আক্রান্ত

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
  • / 78

করোনায় আক্রান্ত হয়েছেন গানবাংলার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি।

আজ বুধবার ভোররাতে বিষয়টি সারাবাংলা২৪নিউজ.কম  অনলাইনকে নিশ্চিত করেন তাপস।

করোনা রিপোর্ট পজেটিভ হওয়ার পর সংগীতশিল্পী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক তাপস সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন।

সেখানে তিনি বলেন, ‘আমি যখন কোনও নেগেটিভ বিষয়ের মুখোমুখি হই, তখনই একটা মানুষের মুখোমুখি হই। কারণ আমি জানি, তার কাছে গেলে সব নেগেটিভিটি পজেটিভ হয়ে ধরা দেবে। তিনি হলেন আমার স্ত্রী ফারজানা মুন্নী। কারণ তার ভেতরে সবসময় ইতিবাচক শক্তি কাজ করে। অথচ আজ আমরা দুজনেই পজেটিভ ফলাফল হাতে পেলাম! যে পজেটিভ আমাদের দাঁড় করিয়ে দিলো নতুন এক অন্ধকারের মুখে।’

‘আমরা দুজনেই জীবনের শুরু থেকে ইতিবাচক ছিলাম। আমরা জীবনের সব অসুবিধাকে ইতিবাচক দৃষ্টিতে সমাধান করেছি। অন্যদের জন্যেও সবসময় ইতিবাচক ছিলাম। আমাদের যথাসাধ্য চেষ্টা ছিল মানুষের দিকে পজেটিভ দৃষ্টিতে তাকাবার। আর এখন আমরা আনুষ্ঠানিকভাবে করোনা পজিটিভ!’

আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি আল্লাহ দয়াবান। তাঁর পরিকল্পনাই সেরা পরিকল্পনা! তিনিই আমাদের রক্ষা করবেন।’

কৌশিক হোসেন তাপস জানান, তারা দুজনেই মানসিকভাবে সুস্থ আছেন। নিজ বাসাতেই আছেন। মেনে চলছেন চিকিৎসক পরামর্শ।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া কন্ঠশিল্পী কৌশিক হোসেন তাপস দেশের একমাত্র মিউজিক চ্যানেল গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক। একই চ্যানেলের চেয়ারম্যান পদে আছেন ফারজানা মুন্নী।

Please Share This Post in Your Social Media

গানবাংলার তাপস-মুন্নী দম্পতি করোনায় আক্রান্ত

প্রকাশ : ০৫:০১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০