০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নর্থ সাউথে গ্রীষ্মকালীন সেমিস্টার ফি ২০ শতাংশ মওকুফের ঘোষণা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০
  • / 91

করোনাভাইরাসের কারণে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের এ বছর গ্রীষ্মকালীন সেমিস্টারের টিউশন ফি-এর ২০ শতাংশ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বব্যাপী করোনা মহামারিতে শিক্ষার্থী এবং অভিভাবকদের অর্থনৈতিক চাপ কিছুটা কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার ফি মওকুফের বিষয়টি জানানো হয়।

এ ছাড়া, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে, শিক্ষার্থীদের যোগ্যতা এবং প্রয়োজনের ওপর ভিত্তি করে আরও বৃত্তি দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় উদারতার পরিচয় দেবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Please Share This Post in Your Social Media

নর্থ সাউথে গ্রীষ্মকালীন সেমিস্টার ফি ২০ শতাংশ মওকুফের ঘোষণা

প্রকাশ : ১২:৩৬:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২০