০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
দশম বর্ষে জবি ক্যারিয়ার ক্লাব
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০৫:২৪:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০
- / 88
জবি সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর অন্যতম সমৃদ্ধ ক্লাব ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি)’ প্রতিষ্ঠার নয় বছর পূর্ণ করে আজ দশম বছরে পদার্পন করল।
২০১১ সালের পহেলা জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এর একঝাঁক উদ্যমী তরুণদের সূদুর প্রসারী চিন্তা ও প্রচেষ্টার মধ্য দিয়ে গড়ে ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ারে ক্লাব।প্রতিষ্ঠার শুরু থেকেই, সংগঠনটির লক্ষ্য ছিলো চাকরির বাজারের টিকে থাকার জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের অাত্মউন্নয়ন এবং সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটানো। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এমন একটি প্লাটফর্ম হিসেবে কাজ করছে,যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে কাজের মাধ্যমে শিখে এবং নিজেদের প্রতিভা বিকাশ করার সুযোগ পায়।
জবি ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের লক্ষ্যে অবিচল থেকে ধীরে ধীরে এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় জবি ক্যারিয়ার ক্লাব আয়োজন করেছে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যারিয়ার ডেভেলপমেন্ট কর্মশালা, প্রতিযোগিতাসহ অন্যান্য অনুষ্ঠান।
লকডাউনের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার হয়ে যাওয়ার পরও থেমে থাকেনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম। তারা ইতিমধ্যে অনলাইনে বিভিন্ন কোর্স ও প্রতিযোগিতার আয়োজন করেছে। সম্প্রতি সফলভাবে শেষ হয়েছে জবি ক্যারিয়ার ক্লাব আয়োজিত সম্পূর্ণ অনলাইনভিত্তিক কন্টেন্ট রাইটিং, গ্রাফিক্স ডিজাইন, লগো মেকিং, ভিডিওগ্রাফির প্রতিযোগিতা ‘ক্রিয়েটিভ ম্যানিয়াক’।
বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে জবি ক্যারিয়ার ক্লাব তাদের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী অনলাইনে ৩ দিন ব্যাপি বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে উৎযাপন করতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পহেলা জুন রাত ১২ টায় ক্যারিয়ার ক্লাবের সকল মেম্বার মিলে একসাথে ক্লাবকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুরু হয়ছে উৎযাপন।
সংগঠনের প্রেসিডেন্ট জাহিদুল ইসলাম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব সবসময় শিক্ষার্থীদের আত্মউন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে কিভাবে নিজেদের উন্নয়ন ঘটাতে পারে এবং চাকরির বাজারে নিজেদের যোগ্য প্রমাণ করতে পারে তা নিয়ে কাজ করে যাচ্ছে। আমরা গত ৯ বছর ধরে ভবিষ্যত নেতৃত্ব তৈরীতে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকী সম্পর্কে ক্লাবটির সাধারণ সম্পাদক আবির হোসেন জানান, আমরা সব সময়ই আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করি তাদের একটা প্লাটফর্ম দেয়ার যেখানে অন্যদের সাথে তালমিলিয়ে আগে কাজ শিখে, বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে হাতেকলমে সমস্যার সমাধান নিজেই করে নিজের প্রতিভা বিকাশ করার সুযোগ পাবে।



























