নওয়াজের কাছে ৩০ কোটি টাকা ও ফ্ল্যাট দাবি আলিয়ার
- প্রকাশ : ১২:৫৮:০০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / 66
বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে সম্প্রতি ডিভোর্সের আইনি নোটিশও পাঠিয়েছেন তার স্ত্রী আলিয়া। এবার নিজের দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছেন আলিয়া। সন্তানদের জন্য কয়েকটি দাবি পেশ করেছেন তিনি।
ভারতীয় এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, আলিয়া নওয়াজের কাছে চার কামরার একটি ফ্ল্যাট ও ৩০ কোটি টাকা দাবি করেছেন। এর মধ্যে ২০ কোটি টাকা দুই সন্তানের ফিক্সড ডিপোজিট করার জন্য দাবি করেছেন তিনি। ১০ বছর হল আলিয়া ও নওয়াজের বিয়ে হয়েছে। বিয়ের প্রথম বছর থেকেই নাকি দুজনের মধ্যে সমস্যা শুরু হয়।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে আলিয়া বলেন, ‘আমাকে যখন বিয়ে করে তখন নওয়াজের কিছু ছিল না। আমার টাকায় ঘর ভাড়া নিয়েছিলাম। এখন ওর চারটে বাংলো হয়েছে, কিন্তু একটা সময় কী ছিল ওর? আজ সব ভুলে গেছে নওয়াজ।’
আলিয়া আরও বলেন, আমার সন্তানের তখন ছয় মাস বয়স। পাটলিপুত্রতে প্রায় এক বছরের মতো সময় ধরে একা ছিলাম। আমি ওকে বিয়ে করেছিলাম বলে আমার পরিবারও আমার সঙ্গে যোগাযোগ ছিন্ন করে। আমি আর নওয়াজ দুজনেই ভিন্ন ধর্মের। আমার আসল নাম অঞ্জনা কিশোর পাণ্ডে।
আমি বাইরে বের হলেই নওয়াজের নারী বন্ধুরা বাড়িতে ঢুকতো। এ তো গেল আমার কথা। বাবা হিসেবেও কোনো দায়িত্ব পালন করেনি সে। একা একা সন্তানের জন্ম লালন-পালন করেছি। ৩-৪ মাসে একবার ফোন করতো। তাও অফিসের নম্বর থেকে। কিছু বললে বলতো, আউটডোর শুটিংয়ে আছি।’



























