বিমান বিধ্বস্ত: পাকিস্তানের জনপ্রিয় মডেল জারা আবিদ বেঁচে নেই
- প্রকাশ : ১০:২৩:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / 76
করাচীতে বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের জনপ্রিয় মডেল জারা আবিদ বেঁচে নেই বলে খবর শুনা যাচ্ছে।
জারার মৃত্যুর বিষয়ে পাকিস্তানের জ্যেষ্ঠ সাংবাদিক জেইন খান একটি টুইট করেছেন।
তিনি লিখেন, ‘এটি নিশ্চিত হয়ে গেছে যে, মডেল ও অভিনেত্রী জারা আবিদ বিমান দুর্ঘটনায় আর বেঁচে নেই। এটা আমাদের জন্য খুবই মর্মান্তিক সংবাদ!’
এছাড়া জারার বেশিরভাগ বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরাও টুইট করেন যে, তিনি মারা গেছেন।
ফ্যাশন ডিজাইনার খাদিজাহ শাহ তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে লিখেন, ‘বিমানের দুর্ঘটনায় ফ্যাশন ইন্ডাস্ট্রিটি আজ জারা আবিদকে হারিয়েছে। তিনি দুর্দান্ত পরিশ্রমী এবং একজন পেশাদার মেয়ে ছিলেন। তার আত্মা শান্তিতে থাকুক। আল্লাহ আমাদের সকলের প্রতি দয়া করুন।’
শুক্রবার পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (পিআইএ) জেট বিমান এ-৩২০ এ বিমান বিধ্বস্ত হয়। সেসময় বিমানে ৯১ জন যাত্রী এবং ৮ ক্রু ছিলেন। এই দুর্ঘটনায় মোট ৯৭ জন মারা গেছেন।
লাহোর থেকে বিমানটি যাত্রা শুরু করে পাকিস্তানের অন্যতম ব্যস্ত বিমানবন্দর করাচীর জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিমানটি বিধ্বস্তের আগে দুই থেকে তিনবার অবতরণের চেষ্টা করে। কিন্তু শেষমেশ করাচীর একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।



























