১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী পরিবারসহ কোয়ারেন্টিনে

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৫:১৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
  • / 75

ঈদ উদযাপনে ভারতের মুম্বাই থেকে উত্তরপ্রদেশের বাড়িতে যাওয়ায় বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে পরিবারসহ ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠিয়েছে স্থানীয় প্রশাসন।   

সোমবার দুপুরে নওয়াজউদ্দিন এক টুইটে জানান, রাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী তিনি তার পরিবারসহ নিজ বাড়ি বুধানায় হোম কোয়ারেন্টিনে আছেন।

উত্তর প্রদেশের মুজাফফরনগর জেলার পুলিশ সুপার নেপাল সিংয়ের বরাত দিয়ে দ্য ডেইলি স্টার নয়াদিল্লী সংবাদদাতা জানিয়েছেন, নওয়াজউদ্দিন ও তার পরিবারের সদস্যরা গত শনিবার মহারাষ্ট্র কর্তৃপক্ষের কাছ থেকে ভ্রমণের প্রয়োজনীয় অনুমতি নিয়ে নিজ শহরে পৌঁছান।

পুলিশ কর্মকর্তা নেপাল সিং জানান, তার ও তার পরিবারের সদস্যদের করোনাভাইরাস আছে কিনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়নি।

তারপরও সতর্কতায় তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

নওয়াজউদ্দিনের ভাই আয়াজউদ্দিন সিদ্দিকী জানান, তার ভাই পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে বাড়িতে এসেছেন। তবে করোনা পরিস্থিতির কারণে পরিবারের বাইরে এমনিতেই কারও সঙ্গে নওয়াজউদ্দিন দেখা করতেন না বলেও জানান তিনি।  

Please Share This Post in Your Social Media

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী পরিবারসহ কোয়ারেন্টিনে

প্রকাশ : ০৫:১৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০