১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের জনপ্রিয় তিন আরজের গৃহসন্ধি আড্ডা

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ১০:০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
  • / 69

বিনোদন ডেস্ক

এফএম ইন্ডাস্ট্রিতে এদেশে অনেকেই আরজে হয়ে এসেছেন, কিন্তু সেই অর্থে সবাই শ্রোতাদের মোহিত করতে পারেননি। এফএম ইন্ডাস্ট্রিতে তারকা হাতেগোনা। তেমনই অনন্য ৩ জন আরজে হলেন আরজে নিরব, আরজে উদয় ও আরজে রাসেল। সম্প্রতি ফেসবুক ও ইউটিউব লাইভের গৃহসন্ধি আড্ডায় তারা একসঙ্গে প্রথমবারের মতো একত্রিত হলেন। ভার্চুয়াল এই আড্ডায় বিভিন্ন প্রসঙ্গে কথা বললেন তারা। নিজেদের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান প্রসঙ্গে বলতে গিয়ে নিরব খান বলেন, ‘রেডিও টুডেতে আমার উপস্থাপনায় রাত ভর গান অনুষ্ঠানটি যে শ্রোতারা ভীষণভাবে নিজের করে নেবে সেটা বুঝতে পেরেছিলাম আগেই। কারণ মানুষ আসলে নিজের কথাটা অকপটে বলার একটা প্লাটফর্ম চায়।’
উল্লেখ্য, বাংলাদেশে এফএম ইন্ডাস্ট্রিতে আরজে হিসেবে নিরব পথিকৃতদের একজন। অন্যদিকে রেডিও ফূর্তিতে দীর্ঘদিন ‘ভূত এফএম’-এর সঞ্চালক আরজে রাসেল এদেশের দারুণ জনপ্রিয় একজন এফএম ব্রডকাস্টার। নিজের জনপ্রিয়তার কারণ খুঁজতে বললে রাসেল বলেন, ‘আমি আসলে নিজে থেকে যা বুঝতে পেরেছি তা নিয়েই কাজ করেছি। আর ভূত নিয়ে এমন একটা আলোচনা আগে কখনো হয়নি। যে ভয়ের বিষয়টা আমি নিজে অনুভব করেছি তা নিজের শোতে উপস্থাপনের চেষ্টা করেছি। তাই বলতে পারি যে, আমার শ্রোতারা আমার সঙ্গে এখানেই রিলেট করেছে।’
উল্লেখ্য, ভূত এফএম এখন রাসেল না করলেও বর্তমানে ‘ভূত ডটকম’ নামের নতুন একটি প্লাটফর্মে কাজ করছেন। একইসঙ্গে এই নামে একটি অ্যাপ নিয়েও কাজ করছেন রাসেল। অন্যদিকে একইসঙ্গে এফএম রেডিও ও ডিজিটাল প্লাটফর্মে নিজের শো ভূত আড্ডা ও আড্ডা উইথ উদয় দুটি অনুষ্ঠানই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। এ প্রসঙ্গে উদয় বলেন, ‘আমার কাছে মনে হয় কেউ যদি নিজে থেকে কী বলছে তা বিশ্বাস করে তাহলে শোটি জনপ্রিয় হবেই। আমি মনে করি দর্শক-শ্রোতা একইসঙ্গে এফএম ও ডিজিটাল দুটি প্লাটফর্মে পেয়ে আরও এনগেজমেন্টটা বেড়েছে।’ এদিকে কেউ কেউ প্রশ্ন তোলেন জনপ্রিয় আরজেদের শোগুলো কিছুটা মেকিভাবে বানিয়ে বলা গল্পের মতো করে উপস্থাপন করা হয়।
এ প্রসঙ্গে আরজে রাসেল চমত্কার একটি ব্যাখ্যা দেন।
তিনি বলেন, ‘দেখুন, আমাদের দেশে এটা একটা কমন সমস্যা। আমরা আলাদা রকম সাফল্য গড়লে সহজে কেউ বিশ্বাস করতে চায় না। তার ছিদ্র খুঁজতে চায়। কিন্তু একইভাবে আপনি একটি খারাপ কাজ করবেন, কেউ অবাক হবে না। সেটাকেই স্বাভাবিক হিসেবে নেবে। সেকারণেই এ ধরনের বাজে ধারণাগুলো ছড়ায়।’ উল্লেখ্য, হোম কোয়ারেন্টাইনের এই সময় ৩ জন জনপ্রিয় আরজে তাদের হোম ফ্রম ওয়ার্ক হিসেবেই নতুনভাবে কিছু অনুষ্ঠান উপস্থাপনা করছেন।

Please Share This Post in Your Social Media

দেশের জনপ্রিয় তিন আরজের গৃহসন্ধি আড্ডা

প্রকাশ : ১০:০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০