০১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌ-এর জুটি নিলয়

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০৬:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / 83

বিনোদন ডেস্ক
সিনেমার মতো টিভি নাটকেও জুটি বেঁধে অভিনয়ের প্রচলন শুরু হয়েছে অনেক আগে থেকেই।  দর্শকও বেশ আগ্রহ নিয়েই ওইসব জুটির রসায়ন উপভোগ করেন।
জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ জুটি বেধে পথচলা শুরু করেছেন।  এই জুটির প্রথম নাটকের নাম ‘সব বিয়ে বন্ধ’।
এটি পরিচালনা করেছেন সম্রাট জাহাঙ্গীর।  নাটকটি একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে। 
এছাড়া একই পরিচালকের ‘মিশন আমেরিকা’ নামের আরেকটি নাটকের শুটিং করছেন তারা। নাটক দুটিতে অভিনয় প্রসঙ্গে মৌ বলেন, নিলয় আর আমি কাছাকাছি সময়ে মিডিয়ায় কাজ শুরু করেছি। সরাসরি জুটি বেঁধে অভিনয় না করলেও অনেক নাটকের সহশিল্পী তিনি। বেশ ভালো অভিনয় করেন। তার সঙ্গে জুঁটি বেঁধে অভিনয় শুরু করেছি। বেশ সহযোগিতা পরায়ন একজন অভিনয়শিল্পী নিলয়। আশা করছি দর্শক আমাদের অভিনয় আগ্রহ নিয়েই দেখবেন।
নিলয় আলমগীর বলেন, ‘ তাহমিনা সুলতানা মৌয়ের অভিনয় ভালো লাগে। তার সঙ্গে দুটি নাটকে অভিনয়ের অভিজ্ঞতা হয়েছে। বেশ আন্তরিক একজন মানুষ তিনি। আশা করছি আমাদের অভিনয় রসায়ন দর্শকের ভালো লাগবে।’ নিলয় নাটকের পাশাপাশি কৌশিক শংকর দাসের পরিচালনায় ‘পাঞ্চ’ নামের একটি ছবিতে অভিনয় করছেন। তাহমিনা সুলতানা মৌ ফরিদুল হাসানের পরিচালনায় ‘বাহানা’ এবং সঞ্জিত সরকারের  পরিচালনায় ‘চিটিং মাস্টার’ নাটকে নিয়মিত অভিনয় করছেন।

Please Share This Post in Your Social Media

মৌ-এর জুটি নিলয়

প্রকাশ : ০৬:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১