০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর-ডিসেম্বরে হবে বাংলাদেশ গেমস’

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০২:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 50

স্পোর্টস ডেস্ক
পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এ বছরের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া বাংলাদেশ গেমস। অন্যথায় আগামী বছর বাংলাদেশ গেমস অনুষ্ঠিত হবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সাথে। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গেমসে বডি কন্ট্রাক্ট গেমসগুলোতে পরিবর্তন আসতে পারে বলেও জানান মন্ত্রী।
জাতির পিতার জন্মশত বার্ষিকী উপলক্ষে এবছর মহা আয়োজনে বাংলাদেশ গেমস আয়োজনের প্রস্তুতি ছিল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের। প্রধানমন্ত্রীর উদ্বোধন উপলক্ষ্যে প্রস্তুতিও ছিল শেষ পর্যায়ে। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাস বন্ধ করে দিয়েছে সব।
দেশে করোনা পরিস্থিতি উন্নতির দিকে না হলেও, স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। স্থগিত হওয়া বড় ক্রীড়া ইভেন্টগুলো পুনরায় আয়োজনের কথা ভাবছে ক্রীড়া মন্ত্রণালয়। সবার আগে পরিকল্পনায় দেশের সবচেয়ে বড় ক্রীড়া উৎসব বাংলাদেশ গেমস।
কোভিড পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি বাংলাদেশে। তবে প্রত্যাশা অক্টোবর নাগাদ স্বাভাবিক হতে শুরু করলে গেমস আয়োজনের পরিকল্পনা আছে মন্ত্রণালয়ের। তাই নভেম্বর-ডিসেম্বর মাসকে সম্ভাব্য হিসেবে ধরে নিয়ে পরিকল্পনা করছে মন্ত্রণালয়।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, এ বছরের নভেম্বর-ডিসেম্বরের কথা ভাবছি যদি করোনা পরিস্থিতি ভাল হয়। আর না হয় সামনের বছর।
কোভিড পরিস্থিতি বদলে দিয়ে সব। বাংলাদেশ গেমসে বেশ কিছু ইভেন্ট রয়েছে বডি কন্ট্রাক্ট গেম। পরিস্থিতি স্বাভাবিক হলেও, স্বাস্থ্যবিধির বিবেচনায় এসব গেমসে আসতে পারে পরিবর্তন।
তিনি আরো বলেন, ভাইরাসটার কারণে আমাদের সব কিছু নতুন করে সাজাতে হবে।

পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগস্ট থেকে বেশ কয়েকটি ইভেন্টকে অনুশীলনের অনুমোদন দেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বর-ডিসেম্বরে হবে বাংলাদেশ গেমস’

প্রকাশ : ০২:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০