০৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
রাগ করে’ তৃতীয় টেস্ট খেলবেন না আর্চার!
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:১৫:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / 49
স্পোর্টস ডেস্ক
বারবার বর্ণবাদী আচরণের শিকার হয়ে অনেকটা বিরক্ত ইংলিশ পেসার জোফরা আর্চার। যেন সহ্যের সীমা যেন ছাড়িয়ে গেছে তার। তাই এবার রাগ করে জানিয়ে দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে নাও খেলতে পারেন।
গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘অনেক হয়েছে, আর নয়। এবার একটা বিহিত চাই।’
দলের শৃঙ্খলা ভেঙেছেন ঠিকই আর্চার। এর ফলে পেয়েছেন শাস্তিও। তবে সে ভুলের জন্য ক্ষমাও চেয়েছেন তিনি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গায়ের রঙ নিয়ে কটাক্ষের বিরুদ্ধে খেপেছেন আর্চার। এমন আচরণে মানসিকভাবেও ভেঙে পড়েছেন আর্চার।

২৫ বছর বয়সী এই পেসার জানান, যদি মানসিকভাবে শতভাগ ফিট হয়ে উঠতে না পারেন, তবে ওল্ড ট্রাফোর্ডে ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন।