০৫:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষঃ
বৃষ্টি উপেক্ষা করে মিরপুরে ব্যাক্তিগত অনুশীলন টাইগাররা
সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
- প্রকাশ : ০২:০৯:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / 47
স্পোর্টস ডেস্ক
বৃষ্টি বাঁধাকে উপেক্ষা করেই টানা চতুর্থ দিনের মতো হয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। বুধবার সকালে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মিঠুন-রানা’রা। তবে বৃষ্টির কারণে শিডিউলে নাম থাকলেও আসেননি ওপেনার ইমরুল কায়েস। বিশ্রামে আছেন মুশফিক ও শফিউল। কাল প্রথমবারের মতো অনুশীলন করবেন পেসার তাসকিন আহমেদ। বৃষ্টি বাঁধায় অনুশীলন হয়নি চট্টগ্রাম ও সিলেটে।
বুধবার সকাল থেকেই টানা বৃষ্টিতে সিক্ত মিরপুর। সেই নীরবতা ভেঙ্গে ঐচ্ছিক অনুশীলনে মেহেদী হাসান রানার আগমন সাড়ে ৯টার একটু আগে। বাঁহাতি এই পেসার সরাসরি ঢুকে গেলেন জিমে। কাটালেন প্রায় ঘণ্টাখানেক।
জিমের পরবর্তী সেশন হিসেবে রানিং করার কথা ছিলো রানার। কিন্তু ঝুম বৃষ্টিতে যে জবুথবু একাডেমি মাঠ। অগত্যা ফিরে যেতেই হলো এই তরুণ পেসারের।
প্রথমদিন থেকে ঐচ্ছিক অনুশীলনে দারুণ সিরিয়াস মোহাম্মদ মিঠুন এলেন এরপরেই। তিনিও সরাসরি ঢুকে গেলেন জিমে। ঝরালেন ঘাম। এরপর এই মিডলঅর্ডার ব্যাটসম্যান ইনডোরেও ব্যাটিং করেছেন আধা ঘণ্টার মতোন।
তালিকায় নাম থাকলেও এদিন অনুশীলন আসেননি ইমরুল কায়েস। তবে বৃহস্পতিবার দ্বাদশ ক্রিকেটার হিসেবে অনুশীলনে যোগ দিবেন পেসার তাসকিন।
এদিকে বৃষ্টির বাগড়ায় সিলেটে মাঠেই নামতে পারেননি নাসুম-খালেদ। একই গল্প চট্টগ্রামেরও। খুলনায় বাসাতেই অনুশীলন করেছেন উইকেটকিপার ব্যাটসম্যান সোহান। মেহেদী-মিরাজ ফিরে গেছেন জিম করেই।

শুক্রবার ব্যতীত প্রথম ধাপে ঐচ্ছিক অনুশীলন চলবে ২৬ তারিখ পর্যন্ত। যেখানে বাড়তে পারে ক্রিকেটারের সংখ্যা ইঙ্গিত আছে এমনও।