০৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো বর্ণবাদের শিকার হয়ে খেপলেন জোফরা আর্চার

সারাবাংলা২৪নিউজ ডেস্ক,ঢাকা
  • প্রকাশ : ০১:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 49

স্পোর্টস ডেস্ক
বর্ণবিদ্বেষী আচরণ যেন পিছু ছাড়ছে না ইংল্যান্ডের পেসার জোফরা আর্চারের। গেল বছর নিউজিল্যান্ড সফরে গিয়ে বর্ণবাদী মন্তব্য শুনতে হয়েছিল তাকে। আবারো একই আচরণের শিকার হয়েছেন এই ইংলিশ পেসার।
সম্প্রতি ‘বায়ো সিকিউর’ প্রোটোকল ভঙ্গ করায় শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে তাকে। করোনাকালীন নিয়ম ভঙ্গের ফলে তাকে থাকতে হচ্ছে আইসোলেশনে। আইসোলেশনে থাকাকালীন আর্চার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন বলে জানান। সম্প্রতি ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন আর্চার।
আরও পড়ুনঃ আইপিএলকে বিশ্বকাপের মতোই লাগে: ম্যাক্সওয়েল

আইসোলেশনে থাকা অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক বর্ণবাদী মন্তব্য শুনছেন আর্চার। নিয়ম ভঙ্গ করার জন্য তার গায়ের রঙ নিয়েও কটাক্ষ করা হচ্ছে।
এমন ঘটনায় বেশ খেপেছেন আর্চার। সাফ জানিয়েছেন এবার আর চুপ থাকবেন না তিনি। যারা তাকে এসব মন্তব্য শুনিয়েছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। সে লক্ষ্যে এরই মধ্যে ইন্সটাগ্রামে কটুক্তিকারী বেশ কয়েকজনের তথ্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডে (ইসিবি) জমা দিয়েছেন আর্চার।
আর্চার বলেন, ‘ইনস্টাগ্রামে গেল কয়েকদিন ধরে আমাকে নিয়ে বেশ কিছু বর্ণবাদী পোস্ট দেখেছি। আমার মনে হয়ে যথেষ্ট হয়েছে। আর সহ্য করবো না। এ সংক্রান্ত অভিযোগ ইসিবিতে প্রেরণ করেছি, আশা করছি এটা যথাযথ প্রক্রিয়ার এগিয়ে যাবে।’

এছাড়া নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করেন এই ইংলিশ পেসার। ইংলিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে নিজের কলামে এসব কথা লিখেছেন আর্চার। হুঁশিয়ারি দিয়ে আর্চার লিখেছেন, ‘আর নয়, অনেক হয়েছে।’ এখন থেকে বর্ণবাদের বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেবেন বলে জানিয়েছেন ২৫ বছর বয়সী এই পেসার। 

Please Share This Post in Your Social Media

আবারো বর্ণবাদের শিকার হয়ে খেপলেন জোফরা আর্চার

প্রকাশ : ০১:৫৮:০০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০